IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : নরওয়েতে এক ব্যক্তির ছোড়া তীরের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। খবর: বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় কতজন নিহত আহত ও আহত হয়েছেন পুলিশ তা নির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা ওয়েভিন্দ আস বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন।

সরকারের একজন মুখপাত্র বলেন, এই ঘটনা সন্ত্রাসী হামলা কি-না তা তদন্ত করে দেখবে পুলিশ।

কংসবার্গের মেয়র কারি অ্যানি স্যান্ড বলেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এটি তাদের জন্য দুঃখজনক ঘটনা। আমার বলার কোনো ভাষা নেই।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সুপার মার্কেটের একজন মুখপাত্র জানান, ভেতরে ‘ভয়াবহ ঘটনা’ ঘটেছে। তবে তাদের কোনো কর্মী হাতাহত হননি।

হামলাকালীকে আটকের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর হামলাকারী ভিড়ের মধ্যে চলে যান। পরে কর্তৃপক্ষ শহরের বিভিন্ন অংশ বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের ঘরে থাকতে বলে।

পরে আটকের পর সন্দেহভাজন হামলাকারীকে ড্রামেন শহরের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়। এছাড়া হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি মোতায়েন করা হয়। পুলিশের হেলিকপ্টারও টহল দেয়।

এই হামলার ঘটনার পর নরওয়ের বিচারবিষয়ক মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, বিচারবিষয়ক মন্ত্রী মনিকা মায়েল্যান্ডকে ঘটনা জানানো হয়েছে এবং তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে, ঘটনার পর নরওয়ের পুলিশ বিভাগ অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে। সাধারণত সে দেশের পুলিশ সশস্ত্র নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31