IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় ৫ জন নিহত

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় ৫ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : নরওয়েতে এক ব্যক্তি তীর ও ধনুক ব্যবহার করে হামলা চালানোর ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হামলার খবর পায় পুলিশ।

রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কংসবার্গ শহরে ঘটনাটি ঘটে। এটি সন্ত্রাসী কাজ কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ কর্মকর্তা ওয়েবিন্দ আস বলেন, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং সে একাই হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বলেছেন, ‘ঘটনার খবর ভয়াবহ। আমি বুঝতে পারি যে, অনেকেই ভয় পাচ্ছে। কিন্তু এটি গুরুত্বপূর্ণ যে পুলিশ এখন অবস্থার নিয়ন্ত্রণে রয়েছে।’

হামলাকারী কংসবার্গের পশ্চিম পাশে সুপার মার্কেটের একটি দোকানে হামলা চালায়। ওই সময়ে দোকানটিতে উপস্থিত ছিলেন একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা। তিনি আহত হয়েছেন।

ওই চেইন শপটির এক মুখপাত্র পরে নিশ্চিত করে জানান যে, তাদের দোকানে একটি গুরুতর ঘটনা ঘটেছে। তবে তাদের কর্মীদের মধ্যে কেউ আহত হননি।

স্থানীয় সময় পৌনে সাতটার দিকে সন্দেহভাজনকে আটক করার আগে ওই হামলাকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম টিভি-২কে বলেন, ‘তিনি একটি হৈচৈ শুনেছেন এবং একজন নারীকে আড়ালে নিতে দেখেছেন। সে সময় এক ব্যক্তিকে কাঁধে তীর এবং হাতে ধনুক নিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মানুষকে প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে দেখেছি। তাদের মধ্যে একজন নারী ছিলেন, যিনি একটি শিশুর হাত ধরে ছিলেন।’

এ ঘটনার পর কর্তৃপক্ষ শহরের বেশ কিছু অংশ ঘিরে রেখেছে। বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরীক্ষা করে প্রমাণ সংগ্রহ করতে পারে।

দেশটির পুলিশ অধিদপ্তর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে। সাধারণত দেশটির পুলিশ সশস্ত্র নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31