IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> সুজানগরে দুই পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুজানগরে দুই পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল গত বৃহস্পতিবার। বাছাইকালে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সাত্তার প্রামানিক, ভাঁয়না ইউনিয়নের সাধারণ সদস্য পদে ২ জন, নাজিরগঞ্জ ইউনিয়নের সাধারণ সদস্য ২ জন ও সাগরকান্দি ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ জন পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপত্র বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাফিউল ইসলাম, ভাঁয়না ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফাতেমা খাতুন ও সাগরকান্দি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।

তিনি আরও জানান, জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে। প্রসঙ্গত ২৬ অক্টোবর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।

সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন বৈধ চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১০ জন , ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন , জতীয় পার্টির ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৯ জন। এছাড়া উপজেলা ১০ টি ইউনিয়নের সাধারণ ওয়াডের্র ৩৮৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। একমাত্র সাতবাড়ীয়া ইউনিয়নের কাদোয়া গ্রাম (৮ নং ওয়ার্ড) থেকে ইউপি সদস্য পদে কোন ব্যক্তিই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেনি।

নাজিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মশিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সাত্তার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, আব্দুল হামিদ শেখ ও টিপু মুন্সী, ভাঁয়না ইউনিয়নের ২ জন বৈধ চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ওমর ফারুক, সাতবাড়ীয়া ইউনিয়নের ৩ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম সামছুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আবুল হোসেন ও ফেরদৌস কবির, মানিকহাট ইউনিয়নে ৪ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আব্বাস উদ্দিন মল্লিক. ডাঃ মজিবুর রহমান ও এস এম আমিন উদ্দিন।

হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত আব্দুর রউফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ফিরোজ আহম্মেদ, ফজলুর রহমান, আজহার আলী ও হাবিবুর রহমান, কাজী মোজ্জাম্মেল হোসেন ও ওমর ফারুক, সাগরকান্দি ইউনিয়নে ৫জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত শাহীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ও গোলাম রসুল বকুল, তৈয়ব আলী, জাকির হোসেন, টিপু সুলতান।

তাঁতীবন্দ ইউনিয়নে ৩ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মৃধা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, এবং আব্দুর রাজ্জাক রাজা।

দুলাই ইউনিয়নের ৫ জন প্রার্থী বৈধ হলেন, আওয়ামী লীগ মনোনীত সিরাজুল ইসলাম শাহজাহান, জাতীয় পার্টি মনোনীত গোলাম মোর্শেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ।

আহম্মদপুর ইউনিয়নের ৬ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত কামাল হোসেন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল বাছেদ শেখ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আশরাফুল আলম, স্বপন মিয়া, হীরা ও মাজহারুল ইসলাম এবং রাণীনগর ইউনিয়নে ৫জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম তৌফিকুল আলম পীযূষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আলী বিশ্বাস, জাতীয় পার্টিও প্রার্থী আবু তালেব সরদার, জাকের পার্টির প্রার্থী মকবুল হোসেন সেখ ও স্বতন্ত্র প্রার্থী টুটুল কাজী।

উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নে স্বতন্ত্র ২৯ জন প্রার্থীর মধ্যে তাঁতীবন্দ ইউনিয়নে বিএনপির শেখ আব্দুর রউফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন।

এছাড়া ২৮ জনই আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31