ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩৫ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছিলো ২০৬ জনের শরীরে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news