IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির গোল উৎসব

বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির গোল উৎসব

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে জার্মানি। এক কথায় থমাস মুলাররা প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে। বৃহস্পতিবার রাতে ৯-০ গোলের বড় ব্যবধানে এক তরফা ম্যাচে হারিয়েছে লিখটেনস্টাইনকে।

জার্মানিদের একের পর এক আক্রমণে দিশেহারা লিখটেনস্টাইন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। অসহায় আত্মসম্পূর্ণ করেছেন জার্মান ফুটবলের কাছে। স্কিল আর গতিতে জার্মানিদের কাছে পাত্তাই পায়নি দলটি। ৯ গোলের মধ্যেই ৭টি গোল করেছেন জার্মান ফুটবলাররা। গোল করতে না পারা লিখটেনস্টাইন নিজেদের জালে বল জড়িয়েছে দু’বার।

ম্যাচের নবম মিনিটেই লিখটেনস্টাইন ১০ জনের দলে পরিণত হয়। আর তখন থেকেই গোল উৎসব শুরু করে জার্মানরা। ইয়েন্স হোফের জার্মানির ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে চলে যান মাঠের বাইরে। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইলকাই গিনদোয়ান লিড এনে দেন জার্মানিদের। ১-০ গোলে এগিয়ে যাওয়া ম্যাচের ২০তম মিনিটে ব্যবধান বাড়ায় লিখটেনস্টাইনের কাছ থেকে পাওয়া আত্মঘাতী গোলে। কাউফামানন নিজের দলকে পিছিয়ে দেন ২-০ গোলে।

এগিয়ে থাকা জার্মানি ম্যাচের ২২তম মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে। এবার গোলের খাতায় নাম লেখান সানে। মিনিট খানেকের মধ্যেই ব্যবধান ৪-০ করে ফেলেন রিউস। একের পর এক গোল হজমে দিশেহারা হয়ে পড়া লিখটেনস্টাইন বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরু হলে আবারো গোল উৎসব করে জার্মানরা। ৪৯তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সানে। ৫-০ গোলে পিছিয়ে পড়া লিখটেনস্টাইনের ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারছিলেন না। আক্রমণে উঠা দূরে থাক, একের পর এক আক্রমণ আর গোল হজমে ছন্নছাড়া হয়ে পড়েন তারা। সুযোগ কাজে লাগায় জার্মানি।

সানের জোড়া গোলের পরপরই গোলের দেখা পান থমাস মুলার। ম্যাচের ৭৬তম মিনিটে জার্মানিকে ৬-০ গোলে এগিয়ে দেন তিনি। এর মিনিট চারেক পর বাকুর গোলে জার্মানি ব্যবধান করে ৭-০। ম্যাচের ৮৪তম মিনিটে সপ্তম গোলের দেখা পায় দলটি। এর মিনিট চারেক পর জোড়া গোল করেন মুলার। ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান ৮-০ করে ফেলেন তিনি। ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে নিজেদের জালে বল জলান লিখটেনস্টাইনের ফুটবলার গোপেল। আর তাতে ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31