IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> খেলা >> লিড নিউজ >> ৭ উইকেটে হেরে ওয়ানডে সিরিজও খোয়ালো টাইগাররা

৭ উইকেটে হেরে ওয়ানডে সিরিজও খোয়ালো টাইগাররা

ধূমকেতু নিউজ ডেস্ক : হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।

গতকাল মঙ্গলবার সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ করেন ৯২ বলে ৬২ রান। এ ছাড়া তানজিদ তামিম ৩৩ বলে ৪৬ ও তানজিম সাকিব করেন ৬২ বলে ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জায়ডেন সিয়েলস নেন ৪টি উইকেট।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দুই উইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইস। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১০৯ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। ৬২ বলে ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন এভিন লুইস।

এরপর ক্রিজে আসা কাসি কার্টিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কিং। ফিফটি তুলে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। তবে দলীয় ১৭৫ রানে ৭৬ বলে ৮২ রান করে আউট হন কিং।

এর শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কার্টি। দলীয় ১৯৫ রানে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর ক্রিজে আসা শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হোপ। রাদারফোর্ড ১৫ বলে ২৪ ও হোপ ২১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

২০১৪ সালের পর উইন্ডিজের সঙ্গে চারবারের দেখায় চারবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টপ অর্ডার ও মিডিল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় এবার সেই দাপট ধরে রাখতে পারেনি মিরাজের দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭ (মাহমুদউল্লাহ ৬২, তানজিদ ৪৬, তানজিম ৪৫, আফিফ ২৬, শরীফুল ১৫; সিলস ৪/২২, মোতি ২/৩৬, চেজ ১/১৮)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, রাদারফোর্ড ২৪*; আফিফ ১/১২, রানা ১/৩৮)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জেইডেন সিলস।

সিরিজ: ৩ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31