ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের সংগ্রামী আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সরকারের সফল নেতৃত্ব ও যুগ্ম সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু ও সাইফুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে গাজীপুর মহানগর যুবলীগ সাধারণ মানুষের মনে আস্থার জায়গা করে নিয়েছে। তেমনি মহানগর যুবলীগকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অসংখ্য নেতাকর্মী।
এরই ধারাবাহিকতায় টঙ্গী অঞ্চলের যুবলীগকে সুসংগঠিত করতে যে সকল নেতা কর্মী তৃণমূল পর্যায়ে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে সকলের আস্থা অর্জন করেছে সেসকল নেতা কর্মীদের তালিকায় যারা রয়েছে।
গাজীপুর মহানগর ও থানা পর্যায়ে যুবলীগের নেতৃত্ব দিয়ে ও মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছেন আলহাজ্ব বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগকে সুসংগঠিত করে আস্থা অর্জন করেছেন লিটন উদ্দিন সরকার, আহ্বায়ক মনির হোসেন সাগরের নেতৃত্বে সুসংগঠিত রয়েছে ৪৭নং ওয়ার্ড যুবলীগ, ৪৯নং ওয়ার্ড যুবলীগকে সুন্দরভাবে পরিচালনা করে যুবকদের সু-শৃঙ্খলতায় এনে সকলের আস্থা অর্জন করেছে আলহাজ্ব জলিল গাজী, ফজল করিম ও কাজী সোহাগ।
৫০নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। ৫১নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যুবলীগকে সুসংগঠিত করেছেন জালাল মাহমুদ টুটুল, ৫৩নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে কাজ করছেন এডভোকেট বিল্লাল হোসেন, ৫৪নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষ ও সিনিয়র নেতাদের মন জয় করে নিয়েছেন সাংবাদিক হাজী বাবলু।
৫৫নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন জাকির হোসেন, ৫৬নং ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করছেন আলআমিন হোসেন।
এছাড়াও টঙ্গীতে যুবলীগকে সুসংগঠিত করতে বহু নেতাকর্মী কাজ করে যাচ্ছে পরবর্তীতে তা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে উল্ল্যেখিত যুবলীগ নেতা কর্মীদের তৃণমূলে ব্যাপক সুনাম রয়েছে বলে জানা যায়।


