ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম ইয়ং বয়েস ক্লাবের উদ্যোগে ‘প্রিমিয়ার লিগ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় ড্রিম ইলেভেন ও টাইগার ক্লাব নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়।
পরে ট্রাইবেকারে ড্রিম ইলেভেনকে ৩-০ গোলে হারিয়ে টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
করজগ্রাম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন।
বিশেষ অতিথি ছিলেন, নব নির্বাচিত মেম্বার জাহিদুল ইসলাম টুকু, নব নির্বাচিত মহিলা মেম্বার শিরিনা আকতার
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিগণ বিজয়ী দলকে একটি খাশি তুলে দেন।


