IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে নভেম্বর মাসে ১৪ নারী ও শিশু নির্যাতন

রাজশাহীতে নভেম্বর মাসে ১৪ নারী ও শিশু নির্যাতন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নভেম্বর মাসে ১৪ জন নারী ও শিশু নির্যাতিত হয়েছে। এর মধ্যে দুই জনকে হত্যা, পাঁচ জনের আত্মহত্যা, পাঁচ জনের ধর্ষণ, এক জনকে ধর্ষণ চেষ্টা, একজন নিখোঁজ।

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।

লফসের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের চিত্র :

পুঠিয়া উপজেলার বেলপুৃকুর এলাকায় বোনের বাড়িতে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ এক কলেজ ছাত্রের বিরুদ্ধে, নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা বৌ-বাজার এলাকায় নিজ বসত ঘরের তালা ভেঙ্গে খাটের নীচ থেকে সাজেদা বেগম (৭০) নামের নারীকে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যা করার অভিযোগ,পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের ডালিয়া (১৯) নামের গৃহবধূ এক মাসেও উদ্ধার হয়নি, বাগমারার গোয়াল কান্দি ইউনিয়নের আওরঙ্গবাদ গ্রামে শরিফা বিবি (৫০) নামের গৃহবধু গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিরকামড়া গ্রামে স্বামীর উপর অভিমান করে উজালা আক্তার (২২) নামের গৃহবধু’র বিষপানে আত্মহত্যা, বাঘার হেলালপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৮) কে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামে হোজা নদীর কিনারে ফুসলিয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী বিউটি খাতুন (২০) “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীর চন্দ্রীমা থানাধীন মেহেরচন্ডী করাইতলা বৌ বাজার বাগান পাড়া এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রুকাইয়া আক্তার রিতু (১৪) নামের স্কুল ছাত্রী’র আত্মহত্যা করেছে।

অপরদিকে, বাগমারা উপজেলার গনিপুর গ্রামে পানের বরজ থেকে স্কুলছাত্র হাবিবুর রহমান (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার, গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামে অহেদুল ইসলাম (১৮) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাহাবির দ্বারা (১০) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নগরীর ডাসমারী এলাকায় ৫বছরের শিশুকে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এর ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031