IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে জোরপূর্বক নারীর জমি দখল

রাজশাহীতে জোরপূর্বক নারীর জমি দখল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হাসুয়া হাতে জমি দখলের ঘটনা ঘটেছে। নগরের বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে মনিরুল ইসলাম মনি নামের এক ভূমিদস্যূ দুইজন সহকারি নিয়ে গিয়ে নিজে হাসুয়া নিয়ে জমি দখলের নেতৃত্ব দেয়।

এ সময় তিনি মাসুফা সলতানা নামের এক নারীর জমির কিছু অংশ দখল করে এবং সেখানে সাধারণ জনগণের জন্য পানি সরবরাহে তৈরী করা একটি হাউজসহ পানির লাইন ভেঙ্গে দেয়। এ ঘটনায় সাথে সাথে বোয়ালিয়া থানা পুলিশকে মৌখিক অভিযোগ দেয়া হয়।

মাসুফা সলতানার স্বামী কবির হোসেন জানান, আমার স্ত্রীর জমির উত্তর পাশে একটি পুকুরের কিছু অংশ মনি ক্রয় করে। ওই পুকুরটি অবৈধভাবে ভরাট করে উচ্চ মূল্যে বিক্রয়ের জন্য সম্প্রতি আমার স্ত্রীর জমি জোরপূর্বক দখল করে রাস্তা তৈরী করে। শুক্রবার ফের লোকজন নিয়ে গিয়ে ওই রাস্তা বড় করার জন্য আরও জমি দখল করে নেয়। একই সঙ্গে সেখানে জনসাধারণের পানি সরবরাহের জন্য নির্মিত একটি হাউজসহ পানির লাইন জোরপূর্বক ভেঙ্গে দেয়। এছাড়াও আমাদের জমির সিমানা প্রচিরের গেটেও মনি জোরপূর্ব তালা মেরে রেখেছে।

মাসুফা সলতানার পিতা মোশারফ হোসেন বলেন, রাজশাহী নগরীতে পুকুর ভরাটের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধজ্ঞা অমান্য করে মনি তার পুকুর অভৈধভাবে ভরাট করছেন। ওই পুকুর ভরাট করা হলে এলাকার পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়বে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মনি এলাকায় ভূমিদস্যূ হিসেবে পরিচিত। জমি নিয়ে অনেকের সাথে তার বিরোধ রয়েছে। এক সময় তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় মাদক কারবার সিন্ডিকেটকে তিনি নিয়ন্ত্রণ করতেন। কিন্তু প্রভাব খাটিতে তিনি এসব অপকর্ম করলেও সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930