ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ২টি খেলা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রিদয় স্পোর্টস সুপার ওভারে শহীদ শামসুল আলম স্মৃতি সংদকে ২ উইকেটে হারায়।
টসে হেরে রিদয় ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ৪০ ও অন্তর ২১ রান করেন।
বিপক্ষে সবুজ ১৪ রানে ৩টি ও তুহিন ৩১ রানে ২টি উইকেট নেন।
জবাবে শহীদ শাসমুল আলম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহির ৩০ ও রিদয় ২৬ রান করেন।
বিপক্ষে বাকের ২০ ও অন্তর ১৮ রানে ২টি করে উইকেট নেন।
উভয় দল সমান সংখ্যক রান করায় গড়াই।খেলা সুপার ওভারে সুপার ওভারে রিদয় স্পোর্টস ২ উইকেটে শহীদ শাসমুল আলম স্মৃতি সংসদকে হারায়। দিনের অন্য খেলায় মুক্তি সংঘ ৩৮ রানে প্রচেষ্টা স্পোর্টিং ক্লাবকে হারায়।
টস জয়ী মুক্তি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৬ রান। দলের পক্ষে অভিষেক ৪০ ও সান ৩৮ রান করেন।
বিপক্ষে বাসাদ ৩৮ রানে ২টি ও তুষার ৯ রানে ১টি উইকেট নেন। জবাবে প্রচেষ্টা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভাওে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান।
দলের পক্ষে অনিক ৫৩ ও আদিৎ ২১ রান করেন।
বিপক্ষে শাহাদৎ ১৪ রানে ৩টি ও মুক্তার ২৩ রানে ২টি উইকেট নেন।


