IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> ফেডারেশন কাপ কাণ্ডে ক্লাবগুলোকে দুষছে বাফুফে

ফেডারেশন কাপ কাণ্ডে ক্লাবগুলোকে দুষছে বাফুফে


ধূমকেতু নিউজ ডেস্ক : ফেডারেশন কাপের কৃত্রিম টার্ফে খেলা নিয়ে আপত্তি ছিল তিন দলের। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আগেরদিনই জানিয়ে দিয়েছিলো তাদের সিদ্ধান্তের কথা। এর মধ্যে শনিবার উদ্বোধনী দিনে খেলা ছিল দুটি দলের। স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হওয়ার কথা ছিল কিংসের, কিন্তু প্রথম ম্যাচে মাঠেই আসেনি বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস খেলতে আসেনি। তবে প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ এসেছিলো ঠিকই, রেফারিও নিয়মানুযায়ী মাঠে প্রবেশ করেন। স্বাধীনতা সংঘকে নিয়ে হয় টস। এরপর ১৫ মিনিট অপেক্ষা করার পর রেফারি শেষ বাঁশি বাজান। ১৫ মিনিট পর ম্যাচ কমিশনার রফিকুল আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা নিয়মমতো ১৫ মিনিট অপেক্ষা করেছি। বসুন্ধরা কিংস মাঠে উপস্থিত না থাকায় ম্যাচ পরিচালনা সম্ভব হয়নি।

সাধারণ দৃষ্টিতে এটি ওয়াকওভার হলেও এই ম্যাচের ভবিষ্যত বাফুফের হাতে বলছেন ম্যাচ কমিশনার। রেফারিজ রিপোর্ট, ম্যাচ কমিশনার রিপোর্টে এটিই উল্লেখ থাকবে। ম্যাচ নিয়ে সিদ্ধান্ত দেবে টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটি।

দিনের অপর খেলায় আবাহনীর প্রতিপক্ষ ছিল উত্তর বারিধারা। উত্তর বারিধারাও মাঠে আসেনি। উদ্বোধনী দিনে এমন হাস্যকর এবং অপ্রীতিকর কাণ্ডের দায় ক্লাবগুলোর কাঁধেই চাপিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেডারেশন কাপের ৩৩তম আসরের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু কিংস ও উত্তর বারিধারা কোনো দলই মাঠে আসেনি। মাঠে এসেছিল স্বাধীনতা ও আবাহনী।

কিংস ও উত্তর বারিধারার কমলাপুরের টার্ফে খেলতে অস্বীকৃতি জানানো নিয়ে রাতে গণমাধ্যমের মুখোমুখি হন আব্দুস সালাম মুর্শেদী। বাফুফের সিনিয়র সহ-সভাপতি জানালেন বাইলজ অনুযায়ী পুরো পয়েন্ট পাবে মাঠে উপস্থিত থাকা দলগুলো। তিনি বলেন, সবশেষ মিটিংয়ে ১২ দলের সবাই উপস্থিত ছিল। যেহেতু আমাদের মাঠ সংকট এবং সীমাবদ্ধতা আছে, তাই কমলাপুরে টুর্নামেন্ট হবে। সব কিছু মিলিয়ে ক্লাবগুলো একমত পোষণ করে। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা কাপ শেষ হয়েছে এবং ফেডারেশন কাপ আয়োজন করছি। একটা আলোচনা বা মিটিংয়ে যারাই আসে, ক্লাবের যোগ্য প্রতিনিধি আসে। এখানে সবাই যে একমত প্রকাশ করে এমন না। যখন সবার মত এক হয়, তখন আমরা সেটা করি।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আরও বলেন, বাইলজ অনুযায়ী যা হওয়ার তাই হবে। যারা এসেছে তারা পূর্ণ পয়েন্ট পাবে এবং গোলের একটা ব্যাপার আছে। সমন্বয়হীনতার কিছুই নেই। যেহেতু পেশাদার লিগ কমিটি ক্লাবগুলোর সাথে বসেই এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কোন ক্লাব সিদ্ধান্ত বদলালে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যত দূর পর্যন্ত অন্য গ্রুপের খেলা না হবে, ততক্ষণ আমি এটা নিয়ে কথা বলব না।

তিন গ্রুপ থেকে তিন দল সরে দাঁড়ানোয় এই গ্রুপগুলোতে গ্রুপ পর্বের লড়াই হচ্ছে না। গুঞ্জন আছে ‘সি’ গ্রুপের তিন দল সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশও এই পরিস্থিতিতে সরে দাঁড়াতে পারে। তবে সালাম জানালেন কোন দল আসুক বা না আসুক, টুর্নামেন্ট চলবে নিয়ম মতো।

তিনি বলেন, এই দায় ক্লাবগুলোরই। সব কিছু ক্লাবগুলোর সাথে আলোচনা করেই ঠিক হয়েছে। তারা এত অর্থ ব্যয় করে দল গঠন করেছে খেলার জন্যই। আমি তো মাঠের সীমাবদ্ধতার কথা আগেই বলেছি। তাই লিগের জন্য ঢাকার বাইরের ভেন্যু চূড়ান্ত করেছি। ফেডারেশন কাপ চলবে। এর কোন পরিবর্তন হবে না। কাল ম্যাচ না হলে তখন দেখা যাবে কি করা যায়। যারা আসে নাই, তারাই ভুল করেছে। এখন যা-ই হবে, সব বাইলজ অনুযায়ীই হবে। এখন আর কথা বলার সুযোগ নেই। রেফারি যখন মাঠে নামে, দল চলে আসে। সব কিছু বাইলজ অনুযায়ী হয়, এখন এটা ডিসিপ্লিনারি কমিটির কাছে চলে যাবে। বাইলজে যা আছে ডিসিপ্লিনারি কমিটি সেই অনুযায়ীই সিদ্ধান্ত নিবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31