IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> শীতে ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের কুমারেরা

শীতে ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের কুমারেরা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জেঁকে বসেছে শীত। খেজুর গাছ থেকে নামছে মিষ্টি রস। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলির উৎসব। তাই রসের হাড়ি, পিঠার ছাঁচ, গুড়ের খুঁড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে কুমারেরা। সারাদেশে কুমার শিল্প বিলীন হতে চললেও রাজশাহীর দুর্গাপুরের চিত্র ব্যতিক্রম। উপজেলার “দুর্গাপুর হিন্দুপাড়া” গ্রামের কুমাররা এখন ব্যস্ত সময় পার করছেন হরেক রকম মাটির তৈজসপত্র তৈরির কাজে।

পুরুষের পাশাপাশি এ কাজ অংশ নিচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরাও। কাজ চলছে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত। মাটি পোড়াতে চুল্লিতে আগুন দিলে পরিবারে সকলের উপস্থিতি থাকে। তবে আধুনিকতার আগ্রাসনে চাহিদা হ্রাস পেয়েছে ব্যাপক, সীমিত লাভে ধরে রেখেছেন বাপ-ঠাকুরদার দীর্ঘ দিনের পেশাকে। এসেছে শীত কনকনে ঠান্ডার সাথে ঘন চাদরে ঘেরা কুয়াশা বাহির থেকে ঘরেই থাকছেন অধিকাংশ মানুষ।

নতুন চালের পিঠাপুলির উৎসব চলছে ঘরে ঘরে। শীতকে ঘিরে কুমারেরা তৈরি করছেন মাটির নানান পণ্য। রস সংগ্রহের জন্য মাটির কোড়, গুড় তৈরির জন্য মাটির খুঁড়ি, ভাপা পিঠা তৈরির জন্য মাটির কলস এবং পিঠা তৈরির ছাঁচ চাহিদা সব থেকে বেশি থাকায় বিরামহীন ভাবে চলছে এসব মাটির তৈজসপত্র তৈরির কাজ।

উপজেলার বিভিন্ন বাজারে সপ্তাহে দুইদিন তাদের তৈরিকৃত পন্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সেখানে, হাড়ি, বদনা, ঢাকুন, ফুলের টব, কলস, ব্যাংক, খোলা, পণ্যগুলো ৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। তবে নতুন সংযোজন শৌচাগার জন্য মাটির তৈরি পাট যা ১০ পিস বাড়িতে গিয়ে বসানোসহ ৪৮০০ টাকা মূল্য ধরা হচ্ছে।

ক্রেতা রুস্তম আলীর সাথে কথা হলে তিনি জানান, গুড় তৈরির জন্য গুরুত্বপূর্ণ মাটির খুঁড়ি এটিতে রেখেই জমাতে হয় গুড়। প্রতিবছর ভালো মানের নতুন খুঁড়ি কিনি এবার ৮ টাকা পিস নিলাম। কম দামে ভালো মানের জিনিস পেয়ে খুশি তিনি।

কুমার নিরেন চন্দ্র পাল বলেন, বর্তমানে এই পেশায় লাভ অনেক কম। বংশের পরম্পরার ঐতিহ্য ধরে রেখেছি মাত্র। চাহিদা কম থাকায় দাম অনেক কম, তবে পণ্যের দাম বাড়ালে বিক্রি আরও কমে যাবে তাইতো পূর্বের দামেই বিক্রি করী। এই শীতের মৌসুমে বেচাকেনা অনেক ভালো হচ্ছে। পূর্বের শীত উপলক্ষে অনেক পণ্য তৈরি করে রেখেছিলাম যা এখন বিক্রি করছি। আবহাওয়া অনুকুলে না থাকায় পণ্য তৈরিতে একটু সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31