IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> মিউজিক থেরাপিতেই দূর হবে নানা রোগ

মিউজিক থেরাপিতেই দূর হবে নানা রোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের জীবনযাপন এখন অনেকটাই অগোছালো। সকাল থেকে শুরু হচ্ছে দৌড়ঝাপ। সেই দৌড়ঝাপ রাতেও বন্ধ হচ্ছে না। এমন জীবনযাপনে তৈরি হচ্ছে নানা সমস্যা। ঘুম হচ্ছে না ভালো মতো। সবমিলিয়ে সারাদিন টেনশন মাথায় করেই আমাদের জীবনযাপন চলছে। তাই দুশ্চিন্তার কারণে অবসাদ, উৎকণ্ঠা, অকারণ ভয়, হিস্টিরিয়া সহ নানা মানসিক সমস্যা ধরা দিচ্ছে। এজন্য আমাদের থাকতে হবে সতর্ক।

তবে এভাবে মাথার চাপ বাড়িয়ে গেলে তো চলবে না। বরং এই সমস্যা থেকে প্রয়োজন মুক্তির। বিশেষজ্ঞরা বলছেন, এই মুক্তির পথ দেখাতে পারে মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি আপনার শরীর ও মন থেকে দূর করে দিতে পারে নানা সমস্যা। তাই আপনিও এই থেরাপি সম্পর্কে জেনে নিন।

মিউজিক থেরাপি কী?

মিউজিক থেরাপি হল এমন এক চিকিৎসাপদ্ধতি, যেখানে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো করার জন্য গানের সাহায্য নেওয়া হয়। মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয়। এই সিরিজ তৈরি করে শব্দ। শরীর এই ভাইব্রেশন বা কম্পন গ্রহণ করার পরই আসতে থাকে বদল। তবে মিউজিক থেরাপি বলতে কেবল গান শোনা নয়, পাশাপাশি গান করা, বাদ্যযন্ত্র বাজানো, গান লেখা ইত্যাদি বিষয়ও রয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজের ইচ্ছেমতো এগুলোর মধ্যে থেকে কয়েকটি বিষয় রোগীর উপর প্রয়োগ করেন।

দুশ্চিন্তা দূর করতে মিউজিক থেরাপি

মিউজিক থেরাপির মূল ব্যবহারই মানসিক সমস্যায়। এক্ষেত্রে মিউজিক থেরাপির মাধ্যমে তৈরি হওয়া কম্পন মানুষের মনে সুখময় পরিস্থিতি তৈরি করে। সেই সুখময় পরিস্থিতি মনে বিভিন্ন ভালো হর্মোন বের করে। এই ভালো হর্মোন আমাদের মন ভালো রাখে এবং দুশ্চিন্তা দূর করতে পারে। এক্ষেত্রে একদিনে দুশ্চিন্তা দূর হবে না। বরং দিনের পর দিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দূর হবে এই সমস্যা। তাই খুব দ্রুত এই সমস্যা থেকে নিস্তারের আশা না করে ধীরে ধীর পা ফেলুন। তবেই এই সমস্যা থেকে দূরে যাওয়া সম্ভব।

কেন দুশ্চিন্তা দূর করা জরুরি?

আপনি সারাদিন কোন বিষয়ে চিন্তা করেন। ভেবে চলেন নানা কথা। তবে জানেন কি, এই দুশ্চিন্তা আপনার শরীরের উপরও মারাত্মক প্রভাব ফেলছে? এক্ষেত্রে দুশ্চিন্তা শরীরে বাড়াতে পারে নানা খারাপ হর্মোন। এই হর্মোনগুলি সুগার, প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখের মতো সমস্যা তৈরি করতে পারে। তাই সকলকেই সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

গান শুনুন

সবসময় মিউজিক থেরাপির সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। বরং মনের শান্তি খুঁজতে মাঝেমাঝে গান শুনুন। নিজের পছন্দের গান শুনুন। দেখবেন, অনেক সমস্যা হচ্ছে দূর। আপনি ভালো থাকতে শুরু করেছেন। তাই আর চিন্তা নেই। এবার থেকে গান শুনেই দুশ্চিন্তাকে ছক্কা মেরে মনের বাইরে ফেলে দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ