IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠকসিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা’প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসকমহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> এক বছরেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত

এক বছরেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৮ আগস্ট ঢাকায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদীর সেই বার্তাই দিয়েছেন শ্রিংলা।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা অবহিত করেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত।

 

প্রকল্পগুলো হলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।

 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ১৮ আগস্ট ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930