IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’

‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’

ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান।

শুক্রবার (২৭ নভেম্বর) টহল শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবি, সরকারি কোনো স্থাপনা, জানমাল ও যানবাহনের ওপর আক্রমণ হলে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্নেল তৈমুর হাসান বলেন, গোপালগঞ্জ এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক পর্যালোচনার জন্য বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, আনসার ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। মূল লক্ষ্য হলো এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখা, জনদুর্ভোগ না ঘটানো এবং সরকারি স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

টহল কার্যক্রমের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা জানান, দিনে বেশ কয়েকবার সম্মিলিতভাবে বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

নজরদারি ব্যবস্থার প্রসঙ্গে অধিনায়ক বলেন, আকাশপথে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল দলগুলোর সঙ্গেও ড্রোন রাখা হচ্ছে। এছাড়া সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকছে, যার মাধ্যমে সময়মতো পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে।

সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, নায়েব সুবেদার মো. শওকত আলী গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ