IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> অর্থনীতি >> বাড়ছে লবণের দাম

বাড়ছে লবণের দাম

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে বিভিন্ন শিল্পে ব্যবহৃত লবণের দাম বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই পণ্যে শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, দীর্ঘদিন যাবত দেশে খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড) আমদানি নিষিদ্ধ থাকলেও শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানির সুযোগ রয়েছে। খাবার লবণের সঙ্গে শিল্প লবণের দামের তারতম্য অনেক বেশি হওয়ায় অপঘোষণার মাধ্যমে খাবার লবণ আমদানির প্রবণতা লক্ষ্য করা যায়।

তিনি বলেন, খাবার লবণের সঙ্গে শিল্প লবণ মিশিয়ে বাজারজাত করার অভিযোগও শোনা যায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশের প্রান্তিক লবণ চাষী ও লবণ মিলসমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে লবণ চাষীদের প্রতিরক্ষা, আমদানিকৃত শিল্প লবণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাসের লক্ষে শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে শিল্পর লবণ আমাদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধি প্রস্তাব করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031