IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ৪ জনের ফাঁসি

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ৪ জনের ফাঁসি

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৭ বছর পর চার আসামিকে ফাঁসির আদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- কামরুল হাসান, রবিউল, আলী আকবর ও শুক্কুর আলী। চার আসামিকে সহায়তাকারী হিসেবে ডলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় নাসরিন আক্তার নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় পলাতক ছিল রবিউল ও ডলি বেগম। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলো।

জানা যায়, ২০০৫ সালের ৩ জুন সকালে ফতুল্লার মুসলিম নগরের কেএম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার নিপাকে বক্তাবলী লক্ষ্মীনগর এলাকায় একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ১১ বছর।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুল হাসান সুমন জানান, ঘটনার দিন কামরুল, রবিউল, শুক্কুর আলী তিনজন মিলে ধর্ষণ করেন। এসময় আলী আকবর ছিলেন বক্তাবলীর ওই দিকের ট্রলার চালক। কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান আলী আকবর। গিয়ে দেখেন ৩ জন মেয়েটিকে ধর্ষণ করছেন। এ সময় পুলিশকে বলে দেবেন জানালে আলী আকবরকে হত্যার এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে তাকে দিয়ে পাহারা দিতে বলেন বাকি ৩ জন। পরে ধর্ষণ শেষে আলী আকবরকেও ধর্ষণ করতে বলা হলে তিনি দেখেন মেয়েটির অবস্থা গুরুতর। পরে তিনি আর ধর্ষণ করেনি।

আইনজীবী জানান, পরে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার পর প্রথমে ডলি আক্তারের বাসায় ও পরে নাসরিনের বাসায় নেয়া হয়। দুজনে মিলে মরদেহটি আবার ক্ষেতে নিয়ে ফেলে আসেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আক্তার হোসেন ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031