IMG-LOGO

মঙ্গলবার, ২৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মহানগরী বিএনপি অবস্থান কর্মসূচিনওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ড

বাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

প্রথম অভিযানে গোয়ালকান্দি ইউনিয়নের আনদিয়ার বাগান এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের মাধ্যমে রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ সময় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।

পরবর্তীতে ঝিকড়া ইউনিয়নের সেউজবাড়ি বাজার এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু মেশিন জব্দ করে অকেজো করা হয়। সন্ধ্যায় ঝিকড়া ইউনিয়নের বারুইপাড়া এলাকায় তৃতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে মাজেদুর (২৮) ও সাদেকুল (১৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে একটি ভেকু মেশিনও অকেজো করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বারুইপাড়া এলাকায় এর আগেও পাঁচবার অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ইতোমধ্যে তিনটি ভেকু মেশিন ও চারটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষি জমি রক্ষা, অবৈধ পুকুর খনন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031