IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!
Home >> টপ নিউজ >> শিক্ষা >> তানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

তানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে রাজশাহীর তানোর পৌর সদরের অনুমোদিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষক ও শিক্ষার্থীদের আনা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের বর্ণিল প্রদর্শনী করা হয়। ফলের ˆবচিত্র্য, পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ফল সাজিয়ে উপস্থাপন করে।

অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিশা তারা, তানজিমা রিফা, দিশাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

উদ্বোধনী বক্তব্যে পরিচালকদ্বয় বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের বাস্তবজ্ঞান, সৃজনশীলতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা অর্জনও প্রয়োজন। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে জানার সুযোগ ˆতরি করে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়| আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031