IMG-LOGO

মঙ্গলবার, ২৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মহানগরী বিএনপি অবস্থান কর্মসূচিনওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ হবে আদালতে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হক এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২২ জুন) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকার সুন্দরপুর ইউনিয়নের বাগচর, রামকৃষ্ণপুর গ্রামে এসআই (নিঃ) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মমিন মোড় সংলগ্ন একটি আম বাগানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে মোঃ শরীফুল ইসলাম ওরফে বাবু (২৮) কে গ্রেফতার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার বাসিন্দা। পরবর্তীতে তার নিকট থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031