IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> অনলাইন থেকে তারেকের বক্তব্য সরাতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন থেকে তারেকের বক্তব্য সরাতে হাইকোর্টের নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ। অন্যদিকে হাইকোর্টের এই বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অনাস্থা জানিয়েছে বিএনপির আইনজীবীরা।

সোমবার (২৮ আগস্ট) সকালে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায় দেয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে টানা ৩০ মিনিটের মতো হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় কোর্টে অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদনের শুনানি হয়। আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা এ আবেদন করেছেন। শুনানি শেষে তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এজলাসে হট্টগোলের কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই গত সপ্তাহে নোটিশ জারি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728