IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> কৃষি >> বদলগাছীতে কম্বাইন্ড হারর্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উৎসব

বদলগাছীতে কম্বাইন্ড হারর্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উৎসব

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “কৃষি ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার, সময় ও অর্থ বাঁচবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে চলতি বোরো ২০২২-২৩ মৌসুমে কম্বাইন্ড হারর্ভেস্টারের ম্যাধমে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সিনজেন্টা ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার হাপুনিয়া গ্রামের মাঠে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বদলগাছীর জননী ফারমার্স হাবের সহযোগিতায় উক্ত কম্বাইন্ড হারর্ভেস্টার মেশিনটি জিয়া ফারমার্স হাব নাটোর থেকে নিয়ে আসা হয়। অল্প খরচে, অল্প সময়ে ধান কাটতে কৃষকদের যন্ত্রের ব্যবহার করতে বলা হয়। যেখানে শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমির ধান কাটতে ৪-৫হাজার টাকা খরচ হয়। সেখানে হারর্ভেস্টার মেশিনে ধান কটতে প্রতি বিঘাতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যে সব কৃষকের জমিতে ধান কাটার মতো উপযুক্ত হয়েছে। সেসব কৃষকদের পাঁকা ধান মাঠে না রাখার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংসদ সদস্যর প্রতিনিধি ও বদলগাছী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ, তোফাজ্জল হোসেন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম, সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ফরহানুল হক, প্রজেক্ট অফিসার জোতিষ চন্দ্র বর্মণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুল আলম ও সাহার আলীসহ স্থানীয় মাঠ পর্যায়ের কৃষকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news