IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
Home >> কৃষি >> চারঘাটে পাটের নায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষীরা

চারঘাটে পাটের নায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পাটের নায্য মূল্য না পাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। পাটের আকষ্মিক এমন দরপতনে পাটচাষীদের উৎপাদন খরচও উঠছে না। দাম কমে যাওয়ার ফলে অধিকাংশ পাট ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে কম দামে পাট কিনছেন। নায্যমূল্য না পাওয়ায় হতাশ উপজেলার কৃষকরা। পাটের দামে এমন ছন্দপতনের ফলে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন কৃষকরা।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, চারঘাট উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় ৩ হাজার ৪শত হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রায় ২ হাজার ২শত কৃষককে পাট বীজ দেয়া হয়েছে। পাট চাষে বীজ বপন থেকে পাটের ফলন পর্যন্ত নানা বিড়ম্বনার স্বীকার হন পাট চাষীরা। সময় মত বৃষ্টি না হওয়ায় ঠিকমত চারা গজায়নি। এতে ব্যহত হয়েছে পাটের ফলন। আবার পাট কাটার উপযুক্ত হওয়ার পরও বৃষ্টির অভাবে সঠিক সময়ে পানিতে জাগ না দেওয়ার কারণে অনেক জমিতে শুকিয়ে গেছে পাট গাছ। লোকসান গুনতে হয়েছে পাট চাষীদের। এবার বীজ বপন থেকে শুরু করে সার, শ্রমিক খরচ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও ঘরে তোলা পর্যন্ত বিঘা প্রতি খরচ পড়েছে প্রায় ২০ হাজার টাকা। পক্ষান্তরে কৃষকদের বিঘাপ্রতি আয় হচ্ছে প্রায় ১৬-১৭ হাজার টাকা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে বর্তমান বাজার মূল্যে পাট বিক্রয় করে নিট খরচ উঠছে না। মৌসুমের শুরুতে মন প্রতি পাটের দাম ২৭০০ টাকা থাকলেও বাজারে পাটের সরবরাহ বৃদ্ধি পেলে তা নেমে আসে ১৬৫০ টাকায়। থানাপাড়া গ্রামের পাটচাষী মাহার আলী বলেন, প্রায় ৭ বিঘা জমিতে তিনি পাটের চাষ করেছেন। বিঘা প্রতি তিনি ৮-৯ মন পাট পেয়েছেন। উৎপাদন ও দাম কম হওয়ায় বিঘা প্রতি প্রায় ৩-৪ হাজার টাকা লোকনসান গুনতে হচ্ছে। চলতি বছর পাটের দাম না পাওয়ায় তারা আগামী বছর আর পাট চাষ করবেন না বলে জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফন নাহার বলেন, বিগত কয়েক বছরে পাটের দাম ভাল থাকায় এবছর পাট চাষের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। উৎপাদন বৃদ্ধির জন্য চাষীদের উন্নত জাতের বীজ প্রনোদনা দেয়া হয়েছে। সময়মত পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকরা ঠিকমত পাট জাগ দিতে পারে নাই। সে কারণে পাট এর আশেঁর মান খারাপ হতে পারে। এর ফলে পাটের দাম কমে যেতে পারে বলে তিনি মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930