IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে মডার্ন বক্সিং ক্লাবের অভিনন্দন

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে মডার্ন বক্সিং ক্লাবের অভিনন্দন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ বক্সিং দল লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণের জন্য গত সোমবার দেশ ত্যাগ করেছে। আগামী ২৮ জুলাই পর্দা উঠবে এ আসরের। এ প্রতিযোগিতায় দেশ সেরা বক্সার সুরা কৃষ্ণ, হোসেন আলী ও সেলিম হোসেন অংশ নিচ্ছে।

বাংলাদেশ বক্সিং দলের কোচ শফিউল আজম মাসুদ ও দলের ম্যানেজার সৈয়দ মহিউদ্দিন আহমদ সংবাদের প্রতিনিধিকে জানান তাঁদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি আমরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারবো।

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অর্থায়ণে ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনের তত্ত্বাবধায়ণে পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়। মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক ও দলের কোচ মাসুদ টিমের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও মডার্ন বক্সিং ক্লাবের সভাপতি আবু সুফিয়ান চিশতি বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হক তুহিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news