IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> খেলা >> লিড নিউজ >> হংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

হংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবার এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। রোববার জাকার্তায় গেমসের বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার সবচয়ে বড় ক্রীড়া আসরে খেলার টিকিট নিশ্চিত করেছে।

তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে।

সেমিফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে বাংলাদেশের মেয়েরা ড্র নয়, জিতেই সেমিফাইনালে খেলবে। বাছাই থেকে শীর্ষ চারটি দল উঠবে এ বছরই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে। সেমিফাইনালে ওঠার মধ্যে দিয়ে বাংলাদেশের সেরা চার দলের একটি নিশ্চিত হলো।

বাংলাদেশ এই ম্যাচে গোল খেয়ে বসেছিল প্রথম মিনিটেই। তবে ১০ মিনিটেই গোল করে দলকে ম্যাচে ফেরান নাদিরা এমা। ৩৯ মিনিটে কনা আক্তারের করা গোলে বাংলাদেশ লিড নিয়ে বাকি সময় দুর্দান্ত উপহার দেয়। গোলের গোটা দুই সুযোগ নষ্টও হয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে ইতিহাস গড়া আসরে আরেকটি ইতিহাস গড়লো হকির মেয়েরা।

এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে। অভিষেক আসরটি কেবল অংশগ্রহণের জন্যই হয়নি, বাংলাদেশের মেয়েরা এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে নাম লিখিয়ে প্রমাণ করেছেন আমরা আর পিছিয়ে নেই।

রাতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে পাবে সিঙ্গাপুরকে এবং রানার্সআপ হলে পাবে স্বাগতিক ইন্দোনেশিয়াকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ