IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> খেলা >> রাজশাহীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা

রাজশাহীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রার্সা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শনিবার (৪ ফ্রেরুয়ারী) সকাল ৯টায় শুরু হয়েছে।

প্রতিযোগিতায় ৯টি উপজেলা ও রাজশাহী মহানগরসহ প্রায় ৩০০ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ‘খ’ গ্রপে ছাত্রদের ডিসকাস থ্রোতে পুঠিয়ার মাহির, ছাত্রিদের আশা খাতুন, জ্যাবলিন থ্রোতে পুঠিয়ার মাহিন, ছাত্রি গ্রুপে ফারহানা, ‘খ’ গ্রুপে ছাত্রদের মোহনপুরের শাহরিয়ার, ছাত্রিদের গ্রুপে সাবরিনা, ২০০ মিটার দৌড়ে ছাত্রদের গ্রুপে চারঘাটের সোহান আলী, ছাত্রীদের গ্রুপে স্বনীল আক্তারজয়া, ৮০০ মিটার দৌড়ে ছাত্রীদের গ্রুপে বাঘার রুকাইয়া আক্তার, ছাত্রদের গ্রুপে রাজশাহী নগরীর নাজিম, লং জাম্পে ছাত্রের গ্রুপে বাঘার আলমগীর ও ছাত্রীদের গ্রুপে ভাঘার জামিলাআক্তার ১ম স্থান অর্জন করেন। আজ বাকী ইভেন্টের খেলাগুলি সকাল থেকে অনুষ্ঠিত হবে।

পতাকা উত্তোলন, বেলুন ফেষ্টুন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রার্সা অ্যাাথলেটিকস জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল।

এর আগে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ ২ লাখ শহীদদের স্বরন করে বলেন, খেলাধুলার উন্নয়নের জন্যাই এই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরাদ্দও দিয়েছে তিনি। এই খেলাধুলার মধ্য দিয়েই একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার যাত্রা শুরু। অংশ গ্রহণকারীদের খেলা শেষ করে বসে থাকলেই চলবেনা নিয়মিত অনুশীলন করে যেতে হবে তবেই না একজন ভালো খেলোয়াড়ে রূপান্তরিত হবে।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ সভাপতি কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি রমজান আলী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান বাবু, অতিরিক্ত সাধারন সম্পাদক শাসুজ্জামান রতন ও সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী।

এছাড়াও নির্বাহী সদস্য রাকনুজ্জামানসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ইউএনওগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031