IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণ
Home >> খেলা >> লিড নিউজ >> বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শেষ মুহূর্তে এই ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে আকাশছোঁয়া উচ্চতায়। একটি টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার।

শনিবার সকালে ফিফার অনুমোদিত টিকিট পুনর্বিক্রয় ব্যবস্থায় গোলপোস্টের পেছনের মধ্যম সারির একটি টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। তবে দুপুরের মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়।

এরপর স্টেডিয়ামের ওপরের সারির কোণার আসনের টিকিটের দাম প্রায় ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছে যায়। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে ব্যয় করতে হচ্ছে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার। আর বিশেষ আতিথেয়তা সুবিধাসহ আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার মার্কিন ডলারে।

অন্যান্য টিকিট বিক্রয় প্ল্যাটফর্মেও ওপরের সারির আসনের দাম প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয়েছে। নিচের সারির কিছু আসনের মূল্য প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে।

অনেক দর্শকের কাছে এই বিপুল অর্থ ব্যয় করাও সার্থক মনে হচ্ছে। কারণ তাদের সামনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং উদীয়মান প্রতিভা লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই উপভোগ করার বিরল সুযোগ।

আর্জেন্টিনা এই ম্যাচে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দেশ টানা দুটি বিশ্বকাপ জিততে পারেনি। অন্যদিকে স্পেন একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০১০ সালে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল ও ৪টি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১৪ ও ২০২২ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের সমান অবস্থানে রয়েছেন মেসি।

বিশ্বকাপের আগে কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়নদের বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে নির্ধারিত সেই ম্যাচটি বাতিল হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930