IMG-LOGO

শুক্রবার, ২১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসীতানোরে সার সঙ্কটে দিশেহারা আমন চাষিরা,বাড়তি দামে অহরহরাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডেমির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়’ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন
Home >> টপ নিউজ >> খেলা >> জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’, রাজশাহী। এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দলের জার্সি উন্মোচন করেন এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশন দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তিনি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু করেছেন।

এ সময় রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট আয়োজন করা হবে।

এ সময় রাসিক প্রশাসক টুর্ণামেন্টে খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031