IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা
Home >> খেলা >> টপ নিউজ >> ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পরও কষ্টে ভুগছেন লিওনেল মেসি। সোমবার এক বিবৃতি প্রকাশ করেছেন তিনি। এই বিবৃতিতে হারের কষ্ট নিয়ে কথা বলেছেন মেসি। পাশাপাশি সমর্থক ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন এবং জয়ের জন্য স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন।

স্প্যানিশ ভাষায় লেখা এই বিবৃতিটি মেসি নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন। এর বাংলা ভাবার্থ এমন, ‘কষ্টটা অনেক বড়, আর এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো স্মৃতিগুলোও মনে রাখতে চাই… আমরা যে ম্যাচগুলো খেলেছি, নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি, সেগুলো আমাদের স্মৃতিতে চিরদিন থেকে যাবে। পুরো একটা দেশের সমর্থন নিয়ে, দলের কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায়, আমরা আবারও বিশ্বসেরা দলগুলোর একটি হতে পেরেছি। আমরা কী অর্জন করেছি, তা আজ পুরোপুরি উপলব্ধি করা কঠিন, তবে এই দল টানা দুবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি বার্তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও একটা দেশ হিসেবে একসঙ্গে জড়ো হয়েছি, আর্জেন্টাইন হওয়ার গর্বে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।’

মেসির এই বার্তা আবেগঘন হলেও, রোববারের ম্যাচের পর দুই দলের মধ্যে সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। ওই ম্যাচে স্পেন ১-০ গোলে জেতার পর মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় মেসি জড়িত ছিলেন না। তবে জানা গেছে, এই ঘটনা নিয়ে তদন্ত করবে ফিফা।

এই ম্যাচটি সম্ভবত মেসির বিশ্বকাপ ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হতে পারে। পরের বিশ্বকাপের সহ-আয়োজক থাকবে আর্জেন্টিনা। কিন্তু তখন মেসির বয়স হবে তেতাল্লিশ বছর। তিনি তখনও খেলতে পারবেন, এমনটা কল্পনা করা গেলেও বাস্তবে তা অসম্ভবই মনে হচ্ছে।

রোববার রানার্সআপ পদক হাতে নেওয়ার সময় কান্না চেপে রেখে মাঠ ছাড়েন মেসি। তার এই আচরণেই হয়তো ইঙ্গিত মিলেছিল, বিশ্বকাপের সঙ্গে তার পথচলা এখানেই শেষ হতে যাচ্ছে।

বয়স হলেও ২০২৬ বিশ্বকাপে নিজের সেরাটাই দিয়েছেন মেসি। এই আসরে অনেক রেকর্ড গড়েছেন তিনি। এমনকি গোল্ডেন বুট জেতার লড়াইয়েও ছিলেন তিনি। মেসি আর তার শেষ মুহূর্তের নৈপুণ্য না থাকলে, ফাইনালের অনেক আগেই হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে যেত আর্জেন্টিনা।

তবে এত কিছুর পরও, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। এই লক্ষ্য পূরণ না হওয়ার কষ্ট এখনও স্পষ্ট। মেসির পোস্টে সেটাই ফুটে উঠল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930