IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> আজ বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

আজ বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপ শুরু হয়েছে চারদিন আগে। অথচ, আজই প্রথম মাঠে নামতে যাচ্ছে একটি দল। অন্য আরেকটি দল দাঁড়িয়ে বাঁচা-মরার লড়াইয়ের সামনে। কোনোমতে পা হড়কালেই সব আশা-ভরসার সমাধি ঘটে যাবে। জিতলেও অপেক্ষায় থাকতে হবে, গ্রুপের পরবর্তী ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।

আলোচ্য প্রথম দলটি আফগানিস্তান। দ্বিতীয় দল নিঃসন্দেহে বাংলাদেশ। পাকিস্তানের অন্যতম শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ দল। যথারীতি বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনই মাঠে নেমেছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ভঙ্গুর শ্রীলঙ্কা দলটিকে পেয়েও জিততে পারেনি সাকিব আল হাসানের দল। ১৬৪ রানে অলআউট হওয়ার পর হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েই শঙ্কায় পড়ে গেছে টাইগাররা। এবারের এশিয়া কাপ কী তবে শূন্য হাতে ফিরিয়ে দেবে বাংলাদেশকে? পরের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান যে এখন আর খুব একটা সহজ প্রতিপক্ষ নয়! কিছুদিন আগেই তো ঘরের মাঠে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

সেই আফগানিস্তান শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে সত্য; কিন্তু যে খেলা তারা দেখিয়েছে, তাতে করে বাংলাদেশের জন্য যে আজ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

এশিয়া কাপ শুরুর আগে থেকে সবার চোখ ছিল ভারত-পাকিস্তান ম্যাচ এবং ‘নাগিন’ ডার্বির (বাংলাদেশ-শ্রীলঙ্কা) দিকে। কিন্তু এর মাঝে বাংলাদেশ এবং আফগানিস্তান ও যে কঠিন এক প্রতিদ্বন্দ্বীতা উপহার দিতে পারে, সেটাও সবার জানা থাকা প্রয়োজন।

যদিও আজকের ম্যাচের সব চাপ কিন্তু বাংলাদেশের ওপরই। প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণে টাইগারদের মনে আজ ছিটকে যাওয়ার ভয়। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কারও ব্যাট কথাই বলেনি। বোলাররা কিছুটা ভালো করলেও তা শুধু স্পিনাররাই করেছে। পেসারদের কাছ থেকে তেমন ভালো বোলিং দেখা যায়নি।

এবার লড়াই লাহোরে। দুই দলের কাছেই প্রায় অচেনা ভেন্যু। বাংলাদেশ এই মাঠে সর্বশেষ খেলেছে ২০০৮ সালে। সর্বশেষ ওই ম্যাচে খেলা একাদশের একমাত্র মুশফিকুর রহিমই রয়েছে আজকের দলে। আর আফগানিস্তানের জন্য তো আরও নতুনত্বের বিষয়। পাকিস্তানের মাটিতে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে আফগানরা।

পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে আসলেও আফগান টপ অর্ডার ভালো রানের মধ্যে রয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান রান পাচ্ছেন। তাদের আরেক ব্যাটার রহমত শাহ টানা রানের মধ্যে থাকলেও সর্বশেষ কিছুদিন রয়েছেন অফ ফর্মে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দল থেকে ছিটকে যান তিনি।

মিডল অর্ডারেও আফগানদের ব্যাটিং কিছুটা নড়বড়ে। রিয়াজ হাসান মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। নজিবুল্লাহ জাদরান মাত্রই ইনজুরি থেকে ফিরে এসেছেন। করিম জানাত ওয়ানডে খেলেননি গত প্রায় ৬ বছর। তবে, আফগানদের একটাই অনুপ্রেরণা, কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আফগান পেসার ফজল হক ফারুকিকে সামলানো। সাম্প্রতিক সময়গুলোতে ফজল হক ফারুকি বাংলাদেশের জন্য এক মুর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। এছাড়া রশিদ, নবি আর মুজিব-উর রহমানরা তো আছেনই।

পারবে কী আজ বাংলাদেশ আফগান চ্যালেঞ্জ মোকাবেলা করে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখতে?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31