IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> টপ নিউজ >> ৯ রানের মাথায় ব্রেকথ্রো এনে দিলেন মুস্তাফিজ

৯ রানের মাথায় ব্রেকথ্রো এনে দিলেন মুস্তাফিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম বাংলাদেশে।

৯ রানের মাথায় নিজের প্রথম ওভারেই সুনিল এমব্রিজের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। এ ম্যাচে অভিষেক হয়েছে বোলিং অলরাউন্ডার হাসান মাহামুদের।

বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ান ডে ক্রিকেটার হিসেবে অভিষেক হল এই পেসারের।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় স্কোয়াডে থাকা নতুন মুখ নিয়ে। কারা থাকছেন একাদশে, নতুন মুখ কয়জন থাকছেন এবং শেষ পর্যন্ত কে বাদ পড়ছেন। এ নিয়ে ক্রিকেট মহলে নানা বিচার-বিশ্লেষণ ও কৌতূহল বিরাজ করছে।

২৪ সদস্যের প্রাথমিক দল থেকে ইতোমধ্যে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, হাসান মাহমুদ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news