IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিব দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণআফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫
Home >> খেলা >> মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত “মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দেখার মতো দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এটি আমাদের জন্য মর্যাদা ও গর্বের।

তিনি আরো বলেন, সরকার আইসিটি খাতের ব্যাপক উন্নয়ন করেছে। রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। আইসিটি খাতে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে অনেক অর্থ উপার্যনের সুযোগ হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী জাকারিয়া।

সঞ্চালনা করেন, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এ সময় রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী একাদশকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ তাজউদ্দীন আহমেদ একাদশ। টসে জিতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী একাদশ ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৮ রানের টার্গেট দেয়। পরবর্তীতে তাজউদ্দীন আহমেদ একাদশ ৪ উইকেট ও ১ ওভার হাতে রেখেই সহজ জয় তুলে নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত চারটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।

টিমগুলো হলো : শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728