IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
Home >> খেলা >> লঙ্কানের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

লঙ্কানের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার স্পিন জালে জড়িয়ে দ্বিতীয় ইনিংসে কার্যত অসহায় আত্মসমর্পণ করল ওয়েস্ট ইন্ডিজ। গলের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় করুণারত্নের দল। আর দাপুটে এই জয়ে দুই টেস্টের সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।

গলে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার করা ২০৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৩ রান তুলে আউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৯ উইকেটে ৩৪৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয় শ্রীলঙ্কা।

যার ফলে শুক্রবার জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে যায় ১৩২ রানেই।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে এনক্রুমাহ বোনারের ব্যাট থেকে। এছাড়া ৩৬ রান করেন জার্মেইন ব্ল্যাকউড, শাই হোপ ১৬ ও কেমার রোচ ১৩ রান করেন। বাকিরা কেউই দু’অঙ্কের ঘরেই পৌঁছতে পারেন নি।

লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলডেনিয়া ৩৫ রানে ৫টি উইকেট দখল করেন। আর ৬৬ রানে বাকি ৫ উইকেট নেন রমেশ মেন্ডিস। রমেশ অবশ্য প্রথম ইনিংসেও ৬টি উইকেট নিয়েছিলেন। সুতরাং দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট পকেটে পোরেন এই স্পিনার।

তবে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা। ৫টি ক্যাচও নিয়েছেন তিনি।

অন্যদিকে, সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দুই টেস্টে মোট ১৮টি উইকেট নেয়া রমেশ মেন্ডিস। অবশ্য কম যাননি লাসিথও, ১৩টি উইকেট ঝুলিতে পোরেন এই স্পিনার। উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানে পরাজিত করেছিল শ্রীলঙ্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930