ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর: জাতীয় হকি তারকা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত রবি উদ্দিন আহমেদ মিন্টু ২৭ তম ও শামীম রেজার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি আনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টাই বৈকালী সংঘ রাজশাহী কার্যালয় মনি বাজার থেকে শোক র্যালিটি সি এন্ড, বি মোড় হয়ে মিন্টু চত্বর শিক্ষা বোর্ড ঘুরে ক্লাব চত্বরে এসে শেষ হয়।
শোক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন । বৈকালী সংঘ রাজশাহী সন্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান ছানা, সহ- সভাপতি জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক জনাব রইস উদ্দিন আহমেদ বাবু।
আরোও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস,এম সালাহ্উদ্দীন রতন,নজরুল ইসলাম রুনু, রায়হান উদ্দিন আহমেদ হালিম, আশরাফুল ইসলাম শিশু, জয়নুল ইসলাম নয়ন, ববি,লিটন, আশা বৈকালী সংঘ রাজশাহী হকি ও ক্রিকেট এবং
কাজিরহাট হাফেজিয়া মাদ্রাসা ছাত্র বৃন্দসহ বৈকালী সংঘ রাজশাহী শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
শোক র্যালিতে জাতীয় হকি তারকা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। রবি উদ্দিন আহমেদ মিন্টু ২৭ তম ও শামীম রেজার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের আবদান স্মৃতিচারন করা ও মাগফিরাত কামনা করা হয় ও বাদ আছর কাজিহাটা পুরাতন জামে মসজিদে দোয়া আনুষ্ঠিত হয়।


