IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
Home >> খেলা >> টপ নিউজ >> আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন

আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রোববার পোল্যান্ডে অতিরিক্ত সময়েও দুই দলের ম্যাচ গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় ফাইনাল। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় স্পেন। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক লাইয়া লোপেস। টাইব্রেকারে উত্তর কোরিয়ার দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

ফাইনালে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সবশেষ দুই চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এরপর দুই বছর আগে তৃতীয়বারের মতো শিরোপা জেতে উত্তর কোরিয়া।

এই ফাইনালে এমন কয়েকজন খেলোয়াড়ও ছিলেন, যারা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিলেন। সেই ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল উত্তর কোরিয়া।

ফাইনালে জয়ের মধ্য দিয়ে নারী ফুটবলে নিজেদের সাম্প্রতিক আধিপত্য আরও শক্ত করল স্পেন। গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র বিশ্বকাপের শিরোপা জিতেছে।

পুরুষ ফুটবলেও স্পেনের সাফল্য কম নয়। লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের চ্যাম্পিয়ন।

তবে এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। যদিও পুরো প্রতিযোগিতায় অসাধারণ একটি রেকর্ড গড়েছে তারা। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করেই ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়া।

ফাইনালে হারের পর উত্তর কোরিয়ার কোচ হান চোল-হাক বলেন, ‘আমাদের সব খেলোয়াড় কাদছিল। বিষয়টি আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তাই আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। প্রধান কোচ হিসেবে আমি মনে করি, তারা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাই আমি তাদের নিয়ে খুবই গর্বিত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031