IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীটানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে হাম রুবেলার প্রাদুর্ভাব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালাবাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেন
Home >> খেলা >> টপ নিউজ >> বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬

বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে “বাউয়েট কাপ ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে বাউয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

ফাইনাল খেলায় ছেলেদের ভলিবলে সিএসই বিভাগ সেট-১ (২১-১০) ও সেট-২ (২১-১৭) পয়েন্টের ব্যবধানে সিই বিভাগকে পরাজিত করে এবং মেয়েরা হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগ (৮-০) পয়েন্টের ব্যবধানে সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত খেলায় ভলিবলে প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট সিএসই বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম সরকার এবং হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আফসানা মিম সেতু।

প্রধান অতিথি খেলার শেষে বিজয়ী ও রানার আপ দলের টিম লিডারকে ট্রফি এবং অন্যান্য খেলোয়াড়দের মেডেল প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত ট্রেজারার কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব:), গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930