IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাগরে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার

সাগরে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের নাজিরা পয়েন্টে ২-৩ সপ্তাহ ধরে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে এসেছে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে-এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

বিকাল ৩ টা ৪২ মিনিটে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। নতুন করে আর কোনো লাশ পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো লাশ পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকাল পৌনে ৪টায় অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031