ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজশাহী জেলার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪-জুন) বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা, সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, সহ-সভাপতি মাহমুদুস সালেহীন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব।
এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন লাবিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই কেন্দ্রীয় এই কর্মসূচির আয়োজন। দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
বিকেলজুড়ে চলা এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বেশ সরগরম পরিবেশের সৃষ্টি হয়।


