IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বুধপাড়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন রাসিক প্রশাসক। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান ও মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে সম্মাননা স্মারক পাঠ করেন মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, মতিহার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ৩০ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি বাবলু মিয়া, ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ)বিএনপি’র সভাপতি আজাদ আলী সাধারণ সম্পাদক আব্বাস আলী সহ মতিহার থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ