IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধানের বিদায় আজ

সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধানের বিদায় আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি হিসেবে টানা দুই বারের মেয়াদ শেষ হবে আবদুল হামিদের। তিনিই বাংলাদেশে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধান।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করে বিদায় নিচ্ছেন তিনি।

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানাবে বঙ্গভবন।বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানানো হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, বিদায় অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বিদায় বেলায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সুজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার দেবে সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল হামিদকে; বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হবে স্যালুট গার্ড। সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে পৌঁছে দেওয়া হবে নতুন ঠিকানায়।

দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জে তার নিজের বাড়িতে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠানের পর্ব শুরু হবে সোমবার বেলা সাড়ে ১২টায়। গার্ড অব অনার দেওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি পুষ্পসজ্জিত খোলা জিপে বক ফোয়ারা থেকে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত যাবেন। সেখানে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে সামরিক কায়দায়।

বঙ্গভবনের কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে গাড়ির সামনে দড়ি ধরে দাঁড়াবেন। তারা দড়ি ধরে এগিয়ে গেলে পেছনে পেছনে যাবে গাড়ি। বঙ্গভবনের কর্মকর্তা, কর্মচারী ও পিজিআর সদস্যরা এ সময় ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন।

সেনা, নৌ ও বিমান বাহিনীর ব্যান্ড দল এবং অশ্বারোহী দল অংশ নেবে রাষ্ট্রপতি হামিদের বিদায়ের আনুষ্ঠানিকতায়।

বঙ্গভবনের প্রধান ফটক থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধায়নে ভিভিআইপি গাড়িতে মোটর শোভাযাত্রা করে বিদায়ী রাষ্ট্রপতিকে নিকুঞ্জে তার বাসভবনে পৌঁছে দেওয়া হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের সন্তান মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার ২১ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, ১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে সাতবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031