IMG-LOGO

শনিবার, ৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> রায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

রায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

ধূমকেতু প্রতিবেদক,মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : আধুনিক যানবাহনের কারণে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি।

এ উপজেলায় কিছু কিছু এলাকায় ঘোড়ার গাড়ি দেখা গেলেও হাতে গোনা কয়েকটা।

একসময় উপজেলার বিভিন্ন পথে-প্রান্তরে চলতে দেখা যেতো এসব ঘোড়ার গাড়ি। এমনকি প্রাচীনকালে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি। তাছাড়া কৃষি কাজের জন্য ঘোড়ার গাড়ি ছিল মানুষের নিত্য সঙ্গী।

বিভিন্ন ‌তথ্য থেকে জানা যায়, এক সময় গ্রাম বাংলার আনাচে-কানাচে দাপিয়ে বেড়াতো এই ঘোড়ার গাড়ি। উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের কিংবা কৃষি কাজের জন্য ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি। কিন্তু সময়ের পরিক্রমায় ইঞ্জিন চালিত যানবাহনের কারণে প্রায় বিলুপ্তের পথে এই ঘোড়ার গাড়ি।

অথচ একসময় এই ঘোড়ার গাড়ি দিয়ে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছিল উপজেলার অধিকাংশ পরিবারগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় দুই একটা ঘোড়ার গাড়ি দেখা গেলেও পর্যাপ্ত পরিমাণ ঘাস কিংবা চারণভূমির অভাবে ঘোড়াকে লালন পালন করা এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান উপজেলার কয়েকজন ঘোড়ার গাড়ির মালিকেরা। ঘোড়ার গাড়ি একসময় এই অঞ্চলের ঐতিহ্য ও মানুষের জীবিকার অন্যতম একটি অবিচ্ছেদ অংশ ছিল। সময়ের বিবর্তনে উপজেলা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031