IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> খেলা >> লিড নিউজ >> বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসিকে ডোনাল্ড ট্রাম্প নিজে ট্রফি উপহার দিচ্ছেন, এই ছবিটি এখনো দৃশ্যপটে সবার। এবার বিশ্বকাপের ফাইনালেও ট্রফি দিতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। মাঠে বসে খেলা দেখেই ট্রফি দিবেন বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।

আমেরিকান সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময়ই একসঙ্গে আছি।’

এই আনুষ্ঠানিক বক্তব্যের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সি-এর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। ট্রাম্প খেলাধুলার একজন বড় অনুরাগী এবং বিভিন্ন বড় ক্রীড়া আয়োজনে অংশ নিলেও, তিনি এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দলের ম্যাচে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ট্রাম্প ও ইনফ্যান্তিনো এর আগেও যুক্তরাষ্ট্রে একটি ট্রফি প্রদান অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ৩-০ গোলে পিএসজিকে পরাজিত করার পর পুরস্কার বিতরণী মঞ্চে তারা দুইজনই উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031