IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ধোঁয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় জনতা সেখানে ভিড় জমান। ব্যবসায়ীরা জানান, সকাল বেলা দোকান খোলার পরপরই বা খোলার প্রস্তুতি নেয়ার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। চোখের পলকে মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, আগুনে পুড়ে যাওয়া ও ধোঁয়ায় নষ্ট হওয়া মালামালের কারণে ক্ষতির পরিমাণ অনেক বড় অঙ্কের। অনেকেই এখন প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানাচ্ছেন।

অগ্নিকান্ডের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ৩টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অবস্থা আরো ভয়াবহ হলে শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলা থেকে আরো ৩টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে। একই সাথে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা তৈরি করে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজও চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ