IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> জাতীয় >> গাজীপুরে হিরোইনসহ শীর্ষ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে হিরোইনসহ শীর্ষ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর শীর্ষ মাদক কারবারি ও একাধিক মামলার আসামি জুয়েল শিকদার (৩০) ও গ্রেপ্তার শামসুদ্দিন সরকার (৩২) কে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাত ৯টায় দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযানের সময় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি জুয়েল শিকদার দত্তপাড়া এলাকার মৃত লতিফ শিকদার এর ছেলে এবং শামসুদ্দিন সরকার শামসুল দত্তপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পুরিয়া হেরোইন (ওজন ২০ (বিশ) গ্রাম) পাওয়া যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবাধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের পরামর্শে উপ পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আসামি জুয়েল শিকদার এলাকার শীর্ষ মাদক কারবারি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা। জুয়েল শিকদারের বিরুদ্ধে (১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৯, তাং-২১/০৮/২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)/৪১, ২। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬৩, তাং-২৬/১০/২০২২, ধারা-১৪৩/৩২৩৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড। ৩। টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২৭, তাং-২৬/১০/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১, ৪। টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৭, তাং-০৯/০৪/২০২২, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড) বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামী জুয়েল শিকদার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুয়েল শিকদার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় মামলা রুজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news