IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
Home >> জাতীয় >> লিড নিউজ >> আশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭

আশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের পোশাক কারখানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, রোববার সন্ধ্যার দিকে হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই লরিটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং তা আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। এতে পুরো জামগড়া এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই লরি এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তল্লাশিকালে পুড়ে যাওয়া লরির ভেতর থেকে পাঁচজনের অঙ্গার হওয়া মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিস্ফোরণের সময় একটি জ্বলন্ত সিলিন্ডার প্রচণ্ড বেগে ছিটকে গিয়ে পাশের একটি কাপড়ের দোকানে পড়লে ঘটনাস্থলেই জয়নাব বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামের আরও আহত এক ব্যক্তির মৃত্যু হলে মোট প্রাণহানির সংখ্যা সাতজনে দাঁড়ায়।

ভয়াবহ এই দুর্ঘটনার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের ভেতরে থাকা কোনো সিএনজি সিলিন্ডারের লিকেজ বা ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কীভাবে এতগুলো সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরিত হলো, তার প্রকৃত কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031