ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ।
২০ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত ৩ ব্যক্তিকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকার বাসিন্দা,মন্টু হোসেন পিতা জসীম উদ্দিন,আশিক পিতা মৃত কদু এবং হাবিব ইসলাম পিতা তোতাব আলী। আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণিত হাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, এলাকায় যুবসমাজ রক্ষা আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এই অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন ।


