IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং হিজড়া ৮৫২ জন।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক একেএম হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এটিই নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা। এর বাইরে নির্বাচন কমিশন যদি আর কাউকে অনুমোদন দেয় তাহলে তার নামও ভোটার তালিকায় যুক্ত হবে। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং হিজড়া ভোটার ৮৫২।

গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় শেষ হওয়ার পর ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মাঠপর্যায়ে পাঠানো হয় ২৮ অক্টোবর।

সবশেষে ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়। এই ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রার্থীদের কাছে সরবরাহ করা হবে। এক্ষেত্রে ৫০০ টাকা পরিশোধ করে আসনভিত্তিক ওই সিডি গ্রহণ করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যেই সিডির ভিত্তিতেই প্রার্থীরা জানতে পারবেন কারা তার ভোটার। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে এই সিডি পাঠানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031