IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> পানিসম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

পানিসম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নদী আমাদের জীবন, নদী আমাদের প্রাণ। নদীকেন্দ্রিক অনেক প্রাকৃতিক পর্যটনের সুবিধা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারিনি।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পানি ভবন, পর্যটন ভবন ও সিলেট ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে। যেখানেই যে স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

অনুষ্ঠানে ভূগর্ভের পানির ব্যবহার কমানোর নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।

দেশে পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে নিজস্ব ভবন। এর ফলে স্বাধীনতার ৪৯ বছর পর নিজস্ব অফিস পেল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

জলবায়ুর বিরূপ পরিবর্তনের উদ্ভূত নানা দুর্যোগ মোকাবিলাসহ শতবর্ষী ডেল্টাপ্ল্যান-২১০০ বাস্তবায়নে যুগোপযোগী ও আধুনিক কর্মপরিবেশ তৈরিই পানি ভবনের উদ্দেশ্য। পাশাপাশি প্রতিটি সংস্থার কারিগরি, অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের সহজতর সমন্বয় সাধন করা। এ ভবনে উন্নত ব্যবস্থাপনা, কার্যক্রম সমন্বয় ও পরিবীক্ষণ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫টি সংস্থার দপ্তর একই স্থানে থাকছে।

পানি ভবনটি ১২তলা বিশিষ্ট। ফ্লোরের মোট এরিয়া ৩৫ হাজার বর্গফুট বেজমেন্ট এবং সেমি বেজমেন্টের উচ্চতা ১০.৮২ ফুট, ফ্লোর উচ্চতা (নিচতলা) ১৩.৭৫ ফুট, ফ্লোর উচ্চতা (অন্যান্য তলা) ১২.২৫ ফুট, ভবনের মোট উচ্চতা ১৭৪ ফুট (সিভিল এভিয়েশন থেকে অনুমোদিত উচ্চতা ১৭৪ ফুট)। অডিটোরিয়াম দৈর্ঘ্য ১০০ ফুট এবং প্রস্থ ৫১ ফুট, মোট এরিয়া ৫১০০ বর্গফুট (প্রায়) অডিটোরিয়াম উচ্চতা ২১ ফুট, অডিটোরিয়াম ধারণক্ষমতা ৫৩৬ জন। সার্ভিস ভবন ৩তলা বিশিষ্ট, দৈর্ঘ্য ১০০ ফুট এবং প্রস্থ ৬০ ফুট, প্রতি ফ্লোরের মোট এরিয়া ৬০০০ বর্গফুট (প্রায়)।

সার্ভিস ভবনের উচ্চতা ১৪ ফুট, প্রধান জলাধারের দৈর্ঘ্য ২৭৫ ফুট এবং প্রস্থ ৭৫ ফুট মোট এরিয়া ২০৬২৫ বর্গফুট (প্রায়), পুকুরের দৈর্ঘ্য ১৬৪ ফুট এবং প্রস্থ ১৩১ ফুট, মোট এরিয়া ২১৪৮৪ বর্গফুট (প্রায়), হেলিপ্যাডের এরিয়া ৪৫০০ বর্গফুট (প্রায়), ভবনের বেজমেন্ট এবং সেমি বেজমেন্টে পার্কিং সংখ্যা ১৭৬টি, ভবনের বাইরে খোলা জায়গায় পার্কিং সংখ্যা ২০০টি, কমন টয়লেটের সংখ্যা ৪৮টি, রুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট সংখ্যা ৭০টি, ভবনের লিফট সংখ্যা ৮টি, লিফটের ধারণক্ষমতা (প্রতি লিফটে সর্বোচ্চ ১৩ জন করে)। ভবনের ১১ তলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। সোলার প্যানেল ৪০ কিলোওয়াট (অন গ্রিড টাইপ) এবং ভবনের জেনারেটর ৪টি প্রতিটি ৬৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন। অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) রয়েছে।

এর আগে ২০১৫ সালের ৩১ জানুয়ারি প্রায় ২৬১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ১২তলা বিশিষ্ট পানি ভবনের পানি ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031