ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ, অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচার কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পূবালী ব্যাংক মহাদেবপুর শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ। শাখার জুনিয়র অফিসার মোঃ বোরহান উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, সুমাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: একরামুল হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মো. আ: মান্নান, গীতা পাঠ করেন সত্যজিৎ সাহা। অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী-পুরুষ তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।


